সারাদেশ

মুন্সীগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহরের ত্রাস অস্ত্রধারী সাইফুল ইসলাম এলানকে (৫২) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত ভোর রাত ১টার দিকে শহরের মধ্য কোর্টগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন জব্দ করা হয়। এছাড়াও, এলান হোন্ডারে করে বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, মুন্সীগঞ্জ ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ শহরের ত্রাস নামে খ্যাত অস্ত্রধারী সাইফুল ইসলাম এলানকে (৫২) গ্রেফতার করা হয়। এলান মধ্য কোর্টগাঁও এলাকার মৃত হাজী মো. ফজলুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মধ্য কোটগাঁও এলাকায় থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। আসামি এলানের বিরুদ্ধে এর আগে অস্ত্র ও হত্যা চেষ্টাসহ মোট ছয়টি মামলা চলমান। আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জের সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এনএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা