সারাদেশ

আইনমন্ত্রীর সামনেই দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সামনে আধিপত্য দেখাতে গিয়ে দুই মেয়র প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (০৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

তবে আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এসময় প্রায় ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইনমন্ত্রী আনিসুল হক দীর্ঘদিন পর নিজ নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে আসেন। সকালে ট্রেন থেকে নেমে আখাউড়ায় একটি সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন।

এরপর কসবা উপজেলায় সড়ক পথে উপজেলা পরিষদ চত্বরে স্মার্ট ভোটার আইডি বিতরণ করতে যান। মন্ত্রী আসার কিছু আগে কসবা পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজের সমর্থকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর কিছুক্ষণ পরই দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ১৫ মিনিট সংঘর্ষ শেষে পরিস্থিতি শান্ত হয়।

এরপর আইনমন্ত্রী উপজেলা পরিষদে আসেন পূর্বনির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে। অনুষ্ঠান চলাকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন জুয়েল-আজিজ সমর্থকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা