সারাদেশ

সুখ সাগর পেঁয়াজ বীজে বিঘা প্রতি ফলন ১৩০-১৭০ মণ

আকতারুজ্জামান, মেহেরপুর : ভারত থেকে আমদানি করা পেঁয়াজের বীজে লোকসানের পর এবার নিজ জমিতেই পেঁয়াজ বীজ উৎপাদন করছে মেহেরপুরের চাষিরা। সুখ সাগর নামের এই পেঁয়াজের বীজ বেশি ফলনশীল বলে দাবি করছেন এলাকার কৃষকরা।

সুখ সাগর জাতের এই পেঁয়াজ বীজে মেহেরপুর ও মুজিবনগর এলাকার চাষিদের ঘরে সুখ এনে দিয়েছে। নিজেদের তৈরি বীজের ভালো ফলনে বেশ খুশি এলাকার চাষিরা। উচ্চ ফলনশীল এই জাতের বীজে আশার আলো দেখছে তারা। চাষিদের দাবি এই জাতের পেঁয়াজ বীজে ফলন হয় বিঘা প্রতি ১৩০-১৭০ মণ। মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর, টেংরামারী, মুজিবনগর উপজেলার শিবপুর, বিশ্বাসনাথপুর, ভবেরপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের মাঠজুড়ে দেখা যাচ্ছে শুধুই সুখ সাগর পেঁয়াজ বীজের ক্ষেত।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, মেহেরপুর সদর ও মুজিবনগর মিলে এ বছর প্রায় ২শ বিঘা জমিতে সুখ সাগর জাতের পেঁয়াজ বীজ উৎপাদন করা হচ্ছে। ১৫ হাজার টাকা কেজি দরে ভারতীয় বীজ কিনে লোকসানের মুখে পড়া চাষি সবুর আলী।

তিনি জানান, এবার নিজেই সুখ সাগর পেঁয়াজ বীজ উৎপাদন করছি ১৫ শতক জমিতে। রোগবালাই কম থাকাই ফলন হয়েছে আশানুরুপ।

আরেক চাষি মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের নুর হক মন্ডল জানান, নিজের উৎপাদন করা বীজ দিয়ে চাষ করার পাশাপাশি বাজারে বিক্রিও করতে পারবো। উচ্চ ফলনশীল ও নির্ভরযোগ্য বীজ হওয়ায় ইতোমধ্যে চাষিদের কাছ থেকে আগাম বীজের অর্ডার দিয়েছে মেহেরপুরের পেঁয়াজ চাষিরা। জুলহাস মন্ডল তেমনি একজন। তিনি জানান, লাভের আশায় ভারতীয় সুখ সাগর জাত কিনে এ বছর প্রতারিত হয়েছি। তাই নিজ এলাকার বীজ উৎপাদনকারী চাষিদের কাছে আগাম অর্ডার দিয়েছি। আশা করছি এই বীজে ভালো ফলন পাবো।

একদিকে যেমন আমদানি খরচ কমবে, অন্যদিকে ভালো মানের বীজ এলাকায় থেকে পাওয়া যাবে। এমন মন্তব্য করে মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান বলেন, এই এলাকার চাষিরা এই প্রথম উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ বীজ উৎপাদন করছে। এই বীজের মানও ভালো হবে বলে আশা করা হচ্ছে। এতে চাষিদের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ জানান, সারাদেশে যদি এই দেশীয়ভাবে উৎপাদিত বীজ ছড়িয়ে দেওয়া যায় তাহলে চাষিরা আরও বেশি লাভবান হবেন। বীজ উৎপাদনে একদিকে যেমন বিক্রি করা যাবে অন্য দিকে নিজেরাও চাষ করতে পারবে। মেহেরপুরে সল্প পরিসরে বীজ উৎপাদন করছে চাষিরা। পরবর্তীতে ব্যাপক পরিসরে উচ্চ ফলনশীল জাতের সুখ সাগর পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হবে।

সান নিউজ/এজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা