সারাদেশ

কিশোরগঞ্জে তক্ষকসহ এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ৭টি তক্ষকসহ মো. খোরশেদুল আলম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাবের একটি টিম।

বুধবার ( ০৩ মার্চ ) গভীর রাতে কিশোরগঞ্জ শহরের তারাপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক খোরশেদ আলম কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের শোলাকিয়া গ্রামের মৃত মো. নূরুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন এই অভিযানে নেতৃত্ব দেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অবৈধ বন্যপ্রাণী বিক্রয় চক্র দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্থান হতে বন্যপ্রাণী শিকার করে বিক্রয় করে আসছে।

এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য অবৈধ বন্যপ্রাণী বিক্রয় চক্রটির ওপর র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

সান নিউজ/এমকেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা