সারাদেশ

আ.লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে হরতাল ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ানের গাড়ী ভাংচুর করার প্রতিবাদে অর্ধবেলা হরতাল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মার্চ) সকালে উপজেলার মুচিবাড়ী এলাকায় আওয়ামী লীগ দলীয় কর্মীরা এসব কর্মসুচি পালন করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সেচ্ছাসেবক লীগের ৩ কর্মীকে পূর্ব ঘটনার রেশ ধরে শম্ভুপুরের বেপারী কান্দি এলাকায় মারপিট করা হলে তাদেরকে আহত অবস্থায় এ্যাম্বুলেন্স যোগে এনে হাসপাতালে ভর্তি করা হয়।

তখন হাসপাতালে অন্য রোগী দেখতে এসে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান সেখানে অবস্থান করছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে সেচ্ছাসেবক লীগের কর্মীরা তার ব্যক্তিগত মাইক্রোবাসটি ভাংচুর করে।

ফজলুল হক দেওয়ান বলেন, পূর্ব ঘটনা সম্পর্কে আমার কিছু জানা নেই। হাসপাতাল থেকে বের হয়ে দেখি, আমার ব্যক্তিগত গাড়ীটি ভাংচুর করা হয়েছে।

ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, যারা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।

তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে, অবরোধ তুলে নেয়া হয়েছে। গাড়ি ভাংচুরের ঘটনায় শাহাবুদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। বাকি হামলাকারি আটকের ব্যবস্থা চলছে।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা