সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পিতাকে হত্যার ৬ ঘণ্টার মধ্যে ‘ঘাতক’ পুত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট-কলেজপাড়ায় শনিবার পুত্র সুজন আলীর (২৫) হাতে মৃত আফজাল হোসেনের ছেলে পিতা তরিকুল ইসলামকে খুনের ঘটনায় পুত্র সুজনকে ৬ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট-কলেজপাড়ায় নিজ বাড়িতে বখাটে ছেলে সুজন পিতা তরিকুলের কাছে ট্রলি কেনার জন্য চাপ দিয়ে টাকা চান। পারিবারিক অবস্থা অস্বচ্ছল বলে বাবা টাকা দিতে অপারগতা জানান। এনিয়ে বিকেল ৩টার দিকে সুজন তার পিতার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সুজন তার পিতার স্পর্শকাতর স্থানে আঘাত ও গলাচেপে ধরলে তরিকুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পুলিশ সুপার আবদুর রকিবের নির্দেশনায় ঘটনার ৬ ঘন্টার মধ্যে আসামি সুজন আলীকে নাচোল উপজেলা থেকে গ্রেফতার করা হয়।


সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা