সারাদেশ

সেফটিক ট্যাংকির বিস্ফোরণে ৪ জন আহত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কালিবাড়ি মোড়ের ভিআইপি বেকারিতে শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সেফটিক ট্যাংকির বিস্ফোরণে ৪ জন আহত হয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শিমরাইল কান্দি এলাকার বাসিন্দা বেকারির মালিক লিটন চৌধুরী (৪০), কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া পাড়া কান্দুঘর এলাকার মারুফ মিয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়া পৌর কালিবাড়ি মোড়ের বাসিন্দা শাহালম মিয়া, নবীনগর উপজেলার পারভেজ মিয়া (৫০) ও নবীনগর জালশুকা এলাকার হোসেন মিয়া (৪০)।

ফুলবাড়িয়া এলাকার আহত পারভেজ মিয়া বলেন, ‘ভিআইপি বেকারিতে খাবার কিনতে গিয়েছিলাম। মালামাল প্যাক করার সময় আমি আর মারুফ বাহিরে কথা বলছিলাম। হঠাৎ বিকট শব্দে সেফটিক ট্যাংকটি বিস্ফোরিত হয়। তখন আমি হাত ও পিঠে ব্যথা পাই ও মারুফ আহত হয়।’

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুলাহ আল মামুন জানান, আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়েছে।

ওসি আব্দুর রহিম জানান, এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে&mdas...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা