সারাদেশ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, মানকিগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া নামক স্থানে বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের পাচুরিয়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের ভেতরে চালক আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ট্রাকচালকের মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় বাসের আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এতে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া মহাসড়কের উভয় পাশে ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দেড় ঘণ্টা পর মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়। নিহত ট্রাকচালক রাকিব হোসেন ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলার শিবরামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

বরংগাইল হাইওযে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আল মামুন জানান, সকালে দুর্ঘটনাটি ঘটার পরপর ঘটনাস্থলে এসে আটকেপড়া ট্রাকচালককে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই। একই সঙ্গে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। সকাল ৮টা থেকে মহাসড়ক সচল করার চেষ্টা চলছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা