সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ৫ কি. মি. দীর্ঘ যানজট             

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : ৩ দিনের সরকারি ছুটি শেষে ঢাকামূখী ও আটরশি ওরশমুখী যাত্রীদের চাপে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার সড়কে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এমন চিত্র দেখা যায়।

যানজট এড়িয়ে চলতে পণ্যবাহী ট্রাক দৌলতদিয়া ঘাট থেকে ১৩ কিলোমিটার দূরের গোয়ালন্দের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাড়ক ব্যবহার করায় সেখানেও প্রায় ৩ কিলোমিটার সড়কজুড়ে যানজট দেখা দিয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ দিন সরকারি ছুটি শেষে রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর থেকে ঢাকামুখী যানবাহনের চাপ বৃদ্ধি পায় দৌলতদিয়ায়। দীর্ঘ সময় রাস্তায় আটকে থেকে অনেক যাত্রী বাস থেকে নেমে পাঁয়ে হেটে বা রিকশায় লঞ্চ ও ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ঢাকামুখী যাত্রীরা জানান, রাত থেকে দৌলতদিয়া প্রান্তের সড়কে আটকে আছেন। এখন সকাল ৯টা বাজলেও ফেরির দেখা পাননি। কখন ফেরিতে উঠবেন সেটাও বলতে পারছেন না।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুব হোসেন বলেন, রোববার দুপুরের আগে থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়ায়। সোমবারও সে চাপ রয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। এখন ছোট গাড়ির তেমন চাপ নেই।

এ রুটে বর্তমানে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে বলে জানান এ কর্মকর্তা।

সান নিউজ/রেজাউল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা