সারাদেশ

গাইবান্ধায় মানুষের হাটু থেকে কাটা পা উদ্ধার! 

মাসুম লুমেন, গাইবান্ধা : গাইবান্ধায় ব্রিজের নিচে থেকে মানুষের একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সৈয়দ শামসুল হক ডিগ্রী কলেজের পাশে থেকে এই মানুষের পা টি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার এস আই রাফায়েত হোসেন মুঠোফোনে বলেন, কে বা কারা মানুষের এই পা টি ফেলে দিয়ে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা টি উদ্ধার করে।

সুরতহাল রিপোর্ট এর জন্য এটিকে গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাঁটুর ৪ ইঞ্চি উপর থেকে নিখুঁত করে কাটা। দেখে মনে হয়েছে, সার্জিক্যাল কাটা অপারেশন করলে যেমন করে কাটা হয়, ঠিক তেমন। তবে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়া এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাবে না। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা