সারাদেশ

বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে ঢাকা ম্যারাথন উদ্বোধন 

রেজাউল করিম, সিরাজগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বেলকুচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বেলকুচি উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে ৩৭ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারী ও জেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া সংস্থাসহ সকল দপ্তরের প্রধান জন প্রতিনিধিগণ ম্যারাথন দৌঁড়ে অংশ নেয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ উপলক্ষে বিভিন্ন বয়সী পেশাদার ও সৌখিন দৌড়বিদ এতে অংশগ্রহণ করেন। এতে নারীদেরও দেখা মেলে। বাংলাদেশে ইতোপূর্বে ম্যারাথন অনুষ্ঠিত হলেও মুজিববর্ষ উপলক্ষে বেলকুচিতে প্রথম ম্যারাথন আয়োজন করা হয়। উপজেলা চত্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় দৌড়বিদরা প্রধান প্রধান সড়ক হয়ে কামারপাড়া বাজার হয়ে আবার উপজেলা চত্বরে পর্যন্ত দৌড়ান।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উপলক্ষে উপজেলার বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে সড়ক ফাঁকা করা হয়। এছাড়াও রাস্তার দুই ধারে থেকে মানুষ এ ম্যারাথন উপভোগ করেন।


সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা