সারাদেশ

ইনডোর স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জে ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এ সময় তিনি মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টেরও উদ্বোধন করেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহরের মাঠপাড়া এলাকার জেলা সার্কিট হাউজের সামনে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামটির উদ্বোধন করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে ১১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এই স্টেডিয়ামে সুইমিংপুলও সংযুক্ত রয়েছে।

স্টেডিয়ামটিতে ব্যাডমিন্টন, বাস্কেটবলসহ সকল ধরণের ইনডোর খেলার ব্যবস্থা রয়েছে। এতে দর্শক আসন সংখ্যা রয়েছে ৪ শতাধিক।

জাতীয় ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে নির্মিত স্টেডিয়ামটি উদ্বোধনের মাধ্যমে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তরের ফলে এটি ব্যবহার কার্যক্রম শুরু হল।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, অতিরিক্ত সচিব মো. মাসুম করিম, পুলিশ সুপার আবদুল মোমেন পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আনিছ উজ্জামান , পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব প্রমুখ।

সান নিউজ/এমএনএইচ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

ফেরার পথে হামলায় এসআইয়ের পিঠে ৪৩ সেলাই

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা