সারাদেশ

ইবিতে সরস্বতী পূজা উদযাপন

নিজস্ব প্রতিনিধি, ইবি : নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী সরস্বতী পূজা-১৪২৭ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পূজা অর্চনা, প্রতিমা স্থাপন, দেবী অর্চনা ও পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং ধর্মালোচনা অনুষ্ঠিত হয়।

জানা যায়, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনালয়ের সামনে সরস্বতী পূজার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এরপর সেখানে দেবী অর্চনা ও পুষ্পাঞ্জলি প্রদান অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১২টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের গ্যালারি কক্ষে ধর্মালোচনা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধনঞ্জয় কুমারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কনক কান্তি দাস বক্তব্য রাখেন।

এছাড়াও সভায় ধর্মালোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী ও বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা। এসময় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মামুন, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, বিশ্ববিদ্যালয় পূজা পরিষদের সহ-সভাপতি সজল কুমার অধিকারীসহ বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা