সারাদেশ

নারী উদ্যোক্তাদের ফাল্গুনী মেলা 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : পহেলা ফাল্গুনে লক্ষ্মীপুরে দুদিন ব্যাপী নারী উদ্যোক্তারা আয়োজন করেছে ফাল্গুনি মেলার। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এ মেলা শেষ হবে।

এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মিয়া বাড়ি প্রাঙ্গণে এ মেলা উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপন।

মেলায় নানা রুপে সেজে তরুণীদের উপস্থিতি একটি উৎসবে পরিণত করেছে। কেউ আড্ডায় ব্যস্ত, কেউ আবার সেলফিতে।

অন্যদিকে, চলছে কেনাকাটাও। মেলায় অনলাইনে নারী উদ্যোক্তাদের ৬টি স্টল পসরা সাজায়। এতে স্থান পায় জামা-কাপড়, বিভিন্ন খাবার, খেলনা ও সোপিচ সামগ্রী। দিবা’স আউটওয়্যার এর আয়োজনে অংশগ্রহণ করে দিবা’স আউটওয়্যার, ফারিহা’স কিচেন, ইনাগা’স ক্লোথ, নিহারিকা গ্লামার, শখের ঘর।

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রভাসক শরীফ হোসাইন, নারী উদ্যোক্তা হাসনা আবেদীনসহ অন্যান্য নারী উদ্যোক্তারা।

নারী উদ্যোক্তা হাসনা আবেদীন বলেন, নিজেরা উদ্যোগ নিয়ে এ আয়োজন করি আমরা। আপাতত স্টল কম হলেও ব্যাপক সাড়া পড়েছে। আগামীতে আরো জমকালো আয়োজন করতে পারবে বলে আশা করি।

কাউন্সিলর আবুল খায়ের স্বপন বলেন, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। এ সব আয়োজনে আমাদের উদ্বুদ্ধ হওয়া প্রয়োজন। এমন আয়োজনে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।

সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা