সারাদেশ

আখাউড়ায় আ.লীগ মনোনীত প্রার্থীর জয়

মো. নিয়ামুল ইসলাম আকঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী তাকজিল খলিফা কাজল বিজয়ী হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে এ ফলাফল জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জিল্লুর রহমান। তিনি জানান, নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাকজিল খলিফা কাজল পেয়েছেন ১৫ হাজার ১৪৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জয়নাল আবেদীন আব্দু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৭৮ ভোট।
এছাড়াও নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. নূরুল হক ভূঁইয়া পেয়েছেন ৫৯৫ ভোট এবং মোবাইল ফোন প্রতীকে মো. শফিকুল ইসলাম পেয়েছেন ২১১ ভোট।

উল্লেখ্য, রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারই প্রথম এখানে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই পৌরসভার ৯টি ওয়ার্ডে ২৮ হাজার ৯শ ৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩০ জন ও নারী ভোটার ১৪ হাজার ৬৭৫ জন। পৌর সভায় মোট ১১টি ভোটকেন্দ্রে ১১ জন প্রিজাইডিং অফিসারের পাশাপাশি ৮২ জন সহকারী প্রিজাইডং অফিসার এবং ১৬৪ জন পোলিং অফিসার এবং ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবিসহ সাদা পোশাকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা