সারাদেশ

খাদ্যে বিষক্রিয়ায়  ২ শতাধিক আনসার সদস্য অসুস্থ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে খাবার খেয়ে দুই শতাধিক আনসার সদস্য অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। অসুস্থদের আনসার একাডেমির নিজস্ব হাসপাতাল ও ব্যারাকে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আনসার সদস্য জানান, গত বৃহস্পতিবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরপর গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) বাহিনীতে দরবার সভা হয়। সভা শেষে সেইদিন দুপুরের পর সবাইকে খবার বিতরণ করা হয়।

ঢাকা থেকে আনা বাবুর্চির রান্না করা খবার খেয়ে শনিবার মধ্য রাত থেকে আনসার সদস্যরা অসুস্থ হতে শুরু করেন। অবস্থা বেগতিক হলে এক এক করে একাডেমির নিজস্ব হাসপাতালে তাদের ভর্তি করা হয়। তারা আরও জানান, রোববার ১৪ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত দুই শতাধিক আনসার সদস্য অসুস্থ হয়ে পড়েন।

১০০ বেডের হাসপাতালে জায়গার সংকুলান না হওয়ায় ব্যারাকে রেখে বাকিদের চিকিৎসা দেয়া হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রোববার রাত সাড়ে নয়টায় অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আনসার একাডেমির এক চিকিৎসক বলেন, ‘খাদ্যে বিষক্রিয়া থেকে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।’

আনসার বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেহেনাজ তাবাসসুম বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ার কারণে অনেকেই অসুস্থ হয়েছেন। ১০ হাজার সদস্যের জন্য খাবার দেয়া হয়েছিল। অনেকে খাবার দেরিতে খেয়ে থাকতে পারেন। সে জন্য হয়তো খাবার নষ্ট হয়ে গিয়েছিল। তাই এ অবস্থা হয়েছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা