সারাদেশ

মহেশপুরে ৬ নারী-শিশু আটক

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পারি দিয়ে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর থেকে নারী ও শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে মহেশপুর উপজেলার একাশিপাড়া গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- যশোরের ঝিকরগাছা উপজেলার রাজাপুর গ্রামের ইলিয়াছ শেখের ছেলে আসাদুজ্জামান (১৬), মৃত আবুল শেখের ছেলে সাগর শেখ (৩২), তার স্ত্রী জোসনা বেগম (২৫) ছেলে হাসান শেখ (৪), নওগার আত্রাই উপজেলার পৌসাত্ততা গ্রামের মৃত খাজাউদ্দিন প্রামানিকের ছেলে সাহাদত আলী (২৪) ও তার স্ত্রী ফামেতা জাহান শিউলী (১৯)।

বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের তারা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই ৬ জন ও সহযোগিতা করার জন্য আর ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা