সারাদেশ

ঠাকুরগাঁওয়ে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : আগামীকাল বোরবার (১৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সদরের ২১টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে এবং রানীশংকৈলে ৯টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা জুলহাস উদ্দীন স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেন। কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম নিয়ে রওনা দেন। নির্বাচনী কেন্দ্রে পৌঁছেই প্রিজাইডিং অফিসারগণ ভোট কেন্দ্র প্রস্তুত করেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দীন জানান, নির্বাচনকে সুষ্ঠু করতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের জন্য ঠাকুরগাঁও পৌরসভায় ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‌্যাব, ২১টি কেন্দ্রে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ ৪ পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত থাকবে। একইভাবে জেলার রানীশংকৈল পৌরসভা নির্বাচনে এক প্লাটুন বিজিবি,৩ প্লাটুন র‌্যাব, প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্ট্রাইকিং ফোর্স নিয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র প্রার্থী ৩ জন, কাউন্সিলর প্রার্থী ৫৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ৬০ হাজার ৭২৭ জন। পুরুষ ২৯ হাজার ৭১২ এবং নারী ভোটার ৩১ হাজার ১৫ জন।

অপরদিকে, রানীশংকৈল পৌরসভায় মেয়র প্রার্থী ১২ জন কাউন্সিলর ৩৩ জন এবং নারী কাউন্সিলর ১৩ জন। মোট ভোটার ১৪ হাজার ৭০২ জন। পুরুষ ৭ হাজার ৩১২ জন এবং মহিলা ৭ হাজার ৩৯০ জন।

সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা