সারাদেশ

আখাউড়া পৌর নির্বাচনে সুষ্ঠু ভোটের প্রত্যাশা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর নির্বাচনে সুষ্ঠু ভোটের প্রত্যাশা প্রার্থী ও ভোটারদের। এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন, পুলিশি হয়রানি, কেন্দ্র দখল সহ নানা অভিযোগ রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। এরআগে প্রচারণাতে বাধা দেয়ার অভিযোগ করেন তারা। এসব কারণে ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। যদিও প্রশাসন বলছে, নির্বাচন সুষ্ঠু করতে নেয়া হয়েছে পদক্ষেপ।

রোববার ( ১৪ ফেব্রুয়ারি) চতুর্থ ধাপে আখাউড়া সহ সারাদেশে ৫৫ পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এখানে মেয়র পদে ৪ জন এবং কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদের প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন- আওয়ামী লীগের তাকজিল খলিফা কাজল, বিএনপির জয়নাল আবেদীন আব্দু, স্বতন্ত্র নারিকেল গাছ প্রতীকে আওয়ামী লীগ নেতা নুরুল হক ভূইয়া এবং মোবাইল ফোন প্রতীকে যুবলীগ কর্মী শফিকুল ইসলাম। মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সবাই জয়ের আশাবাদ ব্যক্ত করেন।

তবে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা এক্ষেত্রে সুষ্ঠু ভোট কামনা করেন। বিএনপির জয়নাল আবেদীন আব্দু বলেন, জনগণ ভোট দিতে পারলে তার জয় সুনিশ্চিত। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূরুল হক ভূইয়া বলেন, ফেয়ার ভোট হলে বিপুল ভোটে আমি জয়ী হব। সেটা আমার নয়, মানুষের মনের কথা। তার ছেলে চলচ্চিত্র অভিনেতা জিয়াউল রওশন ৫ই ফেব্রুয়ারি থেকে রয়েছেন ভোটের মাঠে। পিতার পক্ষে প্রচারণা চালিয়েছেন। ভোটের দিনও থাকবেন।

রওশন বলেন, মানুষ চান পছন্দের প্রার্থী নির্বাচন করতে। গত ১০ বছর ধরে ভোট দিতে না পারার কষ্ট রয়েছে এই পৌরসভার মানুষের। নির্বিঘ্নে ভোট দিতে পারা তাদের প্রধান আকুতি। কোন ছলছাতুরি এবং গণ্ডগোল না হলে তার বাবা ৮৫ পার্সেন্ট ভোট পাবেন বলেও জানান। স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় নির্বাচন সুষ্ঠু হবে না। সবাই আতঙ্কের মধ্যে রয়েছে।

তবে আওয়ামী লীগ প্রার্থী তাকজিল খলিফা কাজল বলেছেন, নৌকার গণজোয়ার দেখেই এসব অবাস্তব কথাবার্তা বলা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় আখাউড়া পৌরসভা। পৌরসভার মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩০ জন এবং নারী ভোটার ১৪ হাজার ৬৭৫ জন।

সান নিউজ/আকন্ঞ্জি/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা