সারাদেশ

রংপুর বিভাগে ৫৭ করদাতাকে সম্মাননা

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর বিভাগের গাইবান্ধা ব্যতিত ৭ জেলা ও রংপুর সিটি কর্পোরেশন নিয়ে গঠিত রংপুর কর অঞ্চলের সেরা ৫৭ জন করদাতাকে রংপুর কর অঞ্চলের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা তিনটায় রংপুর কর ভবনের সম্মেলন কক্ষে ২০১৯-২০ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী, সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা এবং দীর্ঘ সময় কর প্রদানকারী- এই চার শ্রেণিতে ১৪ জনকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া ট্যাক্স কার্ডপ্রাপ্ত সেরা করদাতা হিসেবে একজন সম্মাননা পেয়েছেন।

এছাড়া একই সময়ে বাকি ৪২ জনকে কর অঞ্চলের আওতাভুক্ত কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় সার্কেল অফিসে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।

রংপুর কর অঞ্চল ভবনে আয়োজিত অনুষ্ঠানে রংপুর কর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত কর কমিশনার মনজুর আলম, যুগ্ম কর কমিশনার আশরাফুল আলম, সহকারী কর কমিশনার (সদর প্রশাসন) সুমন কুমার, রংপুর ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি মাসুম খান, সাধারণ সম্পাদক মতলুব হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশন এলাকার সাত এবং জেলার সাত জনসহ মোট ১৪ জন সেরা করদাতাদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট এবং লালমনিরহাট জেলার পাটগ্রামের বুড়িমারীর সেরা করদাতা হিসেবে আবুল কাশেমকে ‌ট্যাক্স কার্ড তুলে দেওয়া হয়।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা