সারাদেশ

'আগামী ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে'

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আইনশৃঙ্খলার পরিস্থিতি ও বিভিন্ন দপ্তরের কার্যক্রমসহ স্বাস্থ্য শিক্ষা এবং মাদকদ্রব্য নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সবচেয়ে গুরুত্ব পেয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি পৌরসভার নির্বাচন। নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে জেলা বিএনপির সভাপতি হাজি শাহ আলম ও রাঙামাটি জেলা জাপার (সাবেক) সভাপতি হারুনুর রশিদ মাতব্বর বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারির পৌর নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে দিকে নজর দিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

জেলা প্রশাসক বলেন, ইভিএম পদ্ধতিতে এবারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এতে ভোট চুরি, ডাকাতি ও জাল ভোট দেওয়ার কোন প্রশ্নই উঠে না। তিনি বলেন, বাহির থেকে লোক আনবে যে অভিযোগ আপনারা করছেন তাতে কোন লাভ নেই। যার ভোট সে দেবেন। নির্বাচনের দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে নির্বাহী প্রকৌশলীকে আহবান জানান। তিনি আরো বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকলের সহযোগিতা পেলে নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে জানান।

এছাড়াও সড়ক ও জনপথ, করোনার টিকা, রাস্তা-ঘাট মেরামত, বিদ্যুৎ সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন সমস্যা নিয়ে আইনশৃঙ্খলা সভায় আলোচনা করা হয়। গত মাসের রেজুলেশন পড়ে শুনার সকল সদস্যদেরকে। আইনশৃঙ্খলা কমিটির সদস্য তাদের নিজ নিজ অবস্থান থেকে মতামত ও পরামর্শ প্রদানে সবাইকে ধন্যবাদ জানান সভার সভাপতি।

এসময় উপস্থিত ছিলেন- ডিজিএফ আই এর প্রতিনিধি, জাতীয় গোয়েন্দা এন এস আইয়ের যুগ্ম পরিচালক, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, সদর সেনা জোন প্রতিনিধি, পুলিশ সুপার, সেক্টর কমান্ডার প্রতিনিধি, সদর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণসহ জনপ্রতিনিধিগণ।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা