সারাদেশ

২০ বছর ধরে লোহার শিকলে বন্দি মায়ের ভালোবাসা

আবুল কালাম, ময়মনসিংহ: মা শব্দটি অতি মধুর ও অতুলনীয়। খোদার পরেই মা, মায়ের ভালোবাসার কাছে সবই তুচ্ছ। সন্তানের প্রতি মায়ের ভালবাসা তুলনাহীন। ঠিক তেমনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নে সন্তানের প্রতি এক মায়ের ভালোবাসার এমনই বহিঃপ্রকাশ ঘটেছে।

উপজেলার সিংরইল ইউনিয়নে সৈকত আলী (২৫) নামে মানসিক প্রতিবন্ধী সন্তানকে হারানোর ভয়ে লোহার শিকলে বেঁধে রেখেছেন মা রোকেয়া বেগম। প্রায় ২০ বৎসর ধরে ঘরের বারিন্দার খুটির সাথে লোহার শিকলে বাঁধা জীবন খাটছে প্রতিবন্ধী সৈকত আলীর। সে জন্মের সময় মাথায় চাপ তথা আঘাত পেয়েছিল।
ধীরে ধীরে তার মাঝে মানসিক প্রতিবন্ধীর লক্ষণ দেখা দেয়। এক পর্যায়ে তাকে হারানোর ভয়ে শিকলে বেঁধে রাখতে বাধ্য হয় মা রোকেয়া বেগম। কোন কিছুই চাইলে তা হাত বাড়িয়ে ধরতে পারে না, টান পড়ে শিকলে। তবে মুখে সবর্দা সোনালী হাসি আর হৈ হৈ ওই ওই খাইছ, বস বস ডাক দেয় সবসময়। তবে কাউকে আঘাত না করলেও অন্য কোথাও যেন কোথায় পালিয়ে না যেতে শিকল পড়িয়েছে তার পায়ে।

নিজ বাড়িটুকু ও পরিবারের সদস্যদের স্মৃতি ধরে রাখতে পারে না প্রতিবন্ধী সৈকত আলী। শুধু হৈ হুল্লুড় চিৎকার করে। খাবারের সময় এলেই মা তুলে দেয় মুখে ভাত। প্রকৃতির ডাকে ছেলে সাঁড়া দিতে না পারায়, মা তার কোলের সন্তানের মতো ছেলের সমস্ত প্রস্রাব-পায়খানা পরিষ্কার করে দেয়। মা রোকেয়া বেগম একই গ্রামের রিপন মিয়ার স্ত্রী।

বাবা রিপন মিয়া স্থানীয় এক মাদ্রাসার নাইট গার্ডের চাকরি করেন। তার ৩ ছেলে ও ১ মেয়ে। তবে তিন ছেলের মধ্যে সৈকত আলী একজন। ছেলে সুস্থ হওয়ার জন্য এ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ও কবিরাজি সহ ঝাড়ঁ-ফুকের মতো বিভিন্ন চিকিৎসা করার বাকি রাখেননি উক্ত পরিবার। এমনকি বাংলাদেশের বিখ্যাত পাবনা মানসিক হাসপাতালেও চিকিৎসা করিয়ে ব্যর্থ হয়েছেন, সুস্থ হয়নি তার পুত্র।

রোকেয়া বেগম আরও জানান, ছোটকাল থেকেই ছেলে হারিয়ে যাবার ভয়ে শিকলে বেঁধে রেখেছেন। শত ক্ষতি করলে ওতো আমার সন্তান। শিকলে বেঁধে রাখতে আমারও কষ্ট হয়, তবু হারানোর ভয়টা এর চেয়েও বেশি কষ্টকর। তাই নিজ সন্তানকে শিকলে বেঁধে রাখি। তবে আমি মনে করি উক্ত ছেলেকে বিদেশে চিকিৎসা করানো প্রয়োজন। সরকারি সহযোগিতা পেলে বিদেশে চিকিৎসা করানো সম্ভব হতো।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা