সারাদেশ

এমপিওভুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পাবনা : এমপিওভূক্তির দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত সাড়ে পাঁচ হাজার শিক্ষক।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখা।

এ সময় শিক্ষকরা বলেন, দেশের উচ্চ শিক্ষা বিস্তারে ও সরকারের জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়নে দীর্ঘ ২৮ বছর ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তারা। কিন্তু অদ্যবধি এমপিওভূক্ত হতে না পারায় বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের সারাদেশের সাড়ে পাঁচ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে এসব শিক্ষকদের প্রচলিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় সারাদেশের বেসরকারি কলেজে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত সাড়ে পাঁচ হাজার শিক্ষককে এমপিওভূক্তির দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সহসভাপতি জাফরুল আনাম কিসলু, শাহীদা খাতুন, মজিবুর নাহার, নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

সান নিউজ/শাহীন/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা