সারাদেশ

গোপালপুরে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় দুটি মামলা

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটেছে। নিহত ও ভাঙচুরের ঘটনায় আলাদা আলাদা দুটি মামলা হয়েছে। ভাঙচুরর ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় থম থমে পরিবেশ বিরাজ করছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা নছিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়রে করেন। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

অপরদিকে, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারনার ক্যাম্প ভাঙচুরের ঘটনায় রফিকুল ইসলাম হীরা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ আট জনকে গ্রেফতার করেছে।

গোপালপুর সার্কেলেল অতিরিক্ত পুলিশসুর আমীর খসরু জানান, হত্যাকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় আলাদা আলাদা দুটি মামলা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারনার ক্যাম্প ভাঙচুরের ঘটনায় আট জনকে আটক করা হয়েছে। হত্যা মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয় নাই। দুটি মামলার আসামীদেরকে আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/টিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা