সারাদেশ

সিরাজগঞ্জে ওয়ান শুটারসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে কাওছার হোসেন (২০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা।

রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার কাওছার হোসেন পাবনা জেলার বেড়া থানার সানিলা দক্ষিণপাড়া গ্রামের মৃত হাসমত মুসুল্লির ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পাবনার সাঁথিয়া থানার করমজা চতুর বাজার কাঠ পট্টি বিশ্বাস প্লাজার সামনে (৬ ফেব্রুয়ারি) রাতে অস্ত্র বিক্রি হচ্ছে এমন সংবাদে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগানসহ কাওয়াস নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় অস্ত্র ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল জব্দ করা হয়।

এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসহ আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/রেজাউল /এসএ/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা