সারাদেশ

লক্ষ্মীছড়িতে শীতার্তদের পাশে শাহনাজ সুলতানা

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলার দূর্গম লক্ষ্মীছড়িতে শীতার্ত অসহায় বিধবা, নারী, শিশু ও বৃদ্ধদের পাশে দাঁড়িয়েছে এসএস ফাউন্ডেশনের সত্ত্বাধিকারী শাহনাজ সুলতানা।

শনিবার (৬ ফেব্রুয়ারি) এসএস ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীছড়ি উপজেলার সাঁওতালপাড়াসহ বিভিন্ন এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম।

কনকনে শীতে অসহায় শীতার্ত নারী, শিশু ও বৃদ্ধসহ নানা বয়সের মানুষের হাতে কষ্ট নিবারণে এসব কম্বল, শিশুদের গরম কাপড় ও করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা মাস্ক তুলে দেন আয়োজকরা। এ সময় সাঁওতালপাড়া সংলগ্ন পাশ্ববর্তী বিভিন্ন এলাকায়ও পাহাড়ি-বাঙ্গালিদের মাঝেও এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

পরে লক্ষ্মীছড়ি থেকে ফেরার পথে ময়ূরখীল এলাকায় বেশ কয়েকজন অসহায় বৃদ্ধাকে কম্বল তুলে দেন শাহনাজ সুলতানা।

মাঘ মাসের কনকনে শীতে যখন জনজীবন বিপর্যস্ত ঠিক তখনি অসহায় নিম্ন আয়ের মানুষগুলোর শীত নিবারণের কম্বল পেয়ে হাসেন স্বস্থির হাসি।

কম্বল পেয়ে তারা জানান, শীতের সময় এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে শান্তির পরশ বুলিয়ে দেওয়ার মতই। এ সময় এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য শাহনাজ সুলতানাকে দোয়া করেন।

খাগড়াছড়ি এসএস ফাউন্ডেশনের স্বত্ত্বাধিকারী শাহনাজ সুলতানা বলেন, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোটা আমার মনে প্রশান্তি দেয়। অসহায় মানুষের পাশে থাকাটা আমার লক্ষ্য এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

জুলাই আন্দোলনে বিএনপি নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা