সারাদেশ

প্রাণঘাতী ট্রাক্টর নিয়ন্ত্রণে জেলা প্রশাসনকে চিঠি দিলেন এমপি শামিম

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধা জেলার বিভিন্ন ইটভাটা, বসতি ও স্থাপনা নির্মাণে ইট-বালু ও মাটি বহনের কাজে ব্যবহৃত ট্রাক্টর সড়ক-মহাসড়কে চলাচল নিয়ন্ত্রণে চিঠি দিয়েছেন সুন্দরগঞ্জ-১ আসনের এমপি ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী।

গাইবান্ধা জেলা প্রশাসনসহ সুন্দরগঞ্জের স্থানীয় প্রশাসনকে তার নিজের স্বাক্ষরিত এক লিখিত চিঠিতে তিনি এ নির্দেশ দিয়েছেন।

চিঠিতে ট্রাক্টরের চাপায় স্থানীয় শিশু-কলেজ ছাত্রসহ সাম্প্রতিক সময়ে কয়েকটি অকাল মৃত্যুর ঘটনা উল্লেখ্য করে সুন্দরগঞ্জের সড়ক-মহাসড়কে অবৈধ ট্রাক্টরের অনিয়ন্ত্রিত গতি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এছাড়া দুরন্ত গতিতে কাঁকড়া চলাচলের কারণে সৃষ্ট দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ভীতি সঞ্চারের কথাও বলা হয়েছে।

এ ব্যাপারে এমপি ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী সান নিউজকে বলেন, ট্রাক্টর বা কাঁকড়ার দুরন্ত গতির কারণে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনারোধে এই চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমি গাইবান্ধায় পৌঁছে আপনাদেরকে নিয়ে ইঁটভাটা মালিকদের সাথে কথা বলে অবৈধ ট্রাক্টরের চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করবো। এ ব্যাপারে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবগত করেছেন বলে জানান।

সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা