সারাদেশ

রাঙামাটিতে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তুর স্থাপন

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি জেনারেল হাসপাতালে ২৫০ শয্যা বিশিষ্ট ১১ তলা ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি এ ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ১৭ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ এ কাজ বাস্তবায়ন করছে। এ ভবনে আন্ডারগ্রাউন্ড পার্কিং, ওপিডি, ইর্মাজেন্সি ডক্টরস রুম, অপরেশন থিয়েটার, আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপিত হবে।

ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও হাসপাতালের আহবায়ক সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়না পাংখোয়া, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, রাঙামাটি মেডিক্যাল কলেজের সহকারী পরিচালক নিহার রঞ্জন নন্দী, রাঙামাটি হাসপাতালের আর এমও ডা. শওকত আকবরসহ অন্যান্য কর্মকর্তারা।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা