সারাদেশ

বরগুনায় মাদক ও সন্ত্রাস নির্মূলে জনগণের সহযোগিতা চাইলেন পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : বরগুনায় মাদক ব্যবসা ও অসামাজিক কাজ চলছে ব্যাপকহারে, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার ভয়ে কথা বলছেন না।

এদের নির্মুলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপারের নিকট। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠানে সাধারণ নাগরিকরা এসকল সহযোগিতার কথা বলেন।

বরগুনা পিটিআই হল রুমে বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক। সমাবেশে পুলিশ সুপার বলেন, নাগরিকদের সহযোগিতা থাকলে বরগুনার মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সদর থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান, পিটিআই ইন্সট্রাক্টর সাইয়েদা ফাতেমা ইয়াসমীন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেনেয়ারা চম্পা, সহ-সভাপতি খালেদা ইসলাম, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মুশফিক আরিফ, পৌর কাউন্সিলর মনিরুজ্জামান জামাল, মো: রমিজ উদ্দিন মোল্লা, মোঃ জাহিদুল করিম বাবু প্রমূখ।

সান নিউজ/এমএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা