সারাদেশ

স্থগিত হলো ইবি শিক্ষক সমিতির নির্বাচন 

নিজস্ব প্রতিনিধি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ স্থগিত করা হয়েছে। বন্ধ ক্যাম্পাসে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা গঠনতন্ত্রের পরিপন্থী বলে অভিযোগ উঠলে এ নিবার্চন স্থগিত করে নির্বাচন কমিশন। তবে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী এ নির্বাচন বিশ্ববিদ্যালয় খোলার ৩০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ জানুয়ারি) রিটার্র্নিং কর্মকর্তা ও ইইই বিভাগের প্রফেসর ড. কে. এম. আব্দুস ছোবাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে সূত্রে, করোনা পরিস্থিতিতে শিক্ষক সমিতির নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে সমিতির গঠনতন্ত্রের ধারা ৭ এর ‘ক’ উপধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয় খোলার ৩০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

জানা যায়, গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর ১৫ ডিসেম্বরের মধ্যে সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন করে ৩১ ডিসেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করা হয়। তবে এবার মহামারী করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় গত ৬ ডিসেম্বর সমিতির এক সভায় গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৩ জানুয়ারি নির্বাচনের জন্য আবার সাধারণ সভা করা হয়।

এ সভায়ও নির্বাচন নিয়ে সবাই ঐক্যমত্ পোষণ না করায় সভাটি মুলতবী করা হয়। পরে সর্বশেষ ১৭ জানুয়ারি এক সভায় নিয়মের বাহিরে গিয়েই তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে পরিষদ। বন্ধ ক্যাম্পাসে এ কমিশন গঠন গঠনতন্ত্রের পরিপন্থী দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক শিক্ষক। একইসাথে এ সিদ্ধান্তকে না মেনে নোট অব ডিসেন্ট দিয়ে সভাস্থল ত্যাগ করেন ৫ শিক্ষক।

সান নিউজ/এএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা