সারাদেশ

`নরসিংদীবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবে পুলিশ'

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর নবাগত পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় নরসিংদী জেলাবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবে জেলা পুলিশ। মাদক, সন্ত্রাস নির্মূলে পুলিশের যে নিরন্তর চেষ্টা সেটি অব্যাহত থাকবে। সমাজে যে বৈষম্য অনিয়মগুলো আছে তা নিরসনে সকলের সহযোগিতায় কাজ করবো।

তিনি মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, নরসিংদীর দুটি পৌর নির্বাচনের প্রচার প্রচারনা চলছে। জেলা নির্বাচন কার্যালয় ও রিটার্নিং অফিসার রয়েছেন। সর্বোপরী নির্বাচন কমিশনের নির্দেশনা, প্রত্যাশা অনুযায়ী আমরা প্রতিটি কাজ করবো। নির্বাচন কমিশনের প্রতিটি নির্দেশনা আমরা সততা ও পেশাদারিত্বের সাথে পালন করবো। এতে অবশ্যই জেলাবাসীর প্রত্যাশা পূরণ হবে।

এসপি জানান, চরাঞ্চলের টেঁটাযুদ্ধ বন্ধ রাখতে পুলিশ তৎপর রয়েছে। চর অঞ্চলে আইন প্রয়োগের পাশাপাশি মানুষকে নিরুৎসাহিত করণে সকলের সহযোগিতায় কাজ করবে পুলিশ। নরসিংদীকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।

মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সান নিউজ/এসআইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা