সারাদেশ

বিদেশ যাওয়ার টাকা সংগ্রহ করতে না পারায় তরুণের আত্মহত্যা 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় রবিন (১৯) নামের এক তরুণ আত্মহত্যা করেছে। বিদেশ যাওয়ার টাকা সংগ্রহ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে ওই তরুণ আত্মহত্যা করেছে বলে জানায় তার পরিবারের সদস্যরা।

রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার চরচারতলা ইউনিয়নের উত্তর চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিন ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পরিবারের সদস্যরা জানায়, রবিন সৌদি আরব যাওয়ার ভিসার জন্য রাব্বানী নামের একজন আদমবেপারিকে ২ লক্ষ ৭০ হাজার টাকা দেওয়ার মৌখিক চুক্তি করে।

রোববার আদমবেপারিকে এরমধ্যে ১লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। অনেক চেষ্টা করেও সেই টাকা সংগ্রহ করতে পারেনি তার পরিবার। দুপুরের পর থেকে রবিনের পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না। সন্ধ্যায় তার ঘরে খোঁজ করতে গেলে তা ভেতর দিয়ে বন্ধ পাওয়া যায়। এসময় পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতর ঢুকে রবিনকে গলায় রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বাড়ির সদস্যরা শোবার ঘর থেকে উদ্ধার করে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফাইজুর রহমান রবিনকে মৃত ঘোষণা বলে করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, জানতে পেরেছি ওই ছেলেকে জেলা সদর হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতাল থেকে এই বিষয়ে জানানো হয়েছে। যদি পরিবার থেকে কোন অভিযোগ দেয় তাহলে আইনানুসারে পদক্ষেপ গ্রহণ করা হবে।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা