সারাদেশ

আবারও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নৌকার মাঝি নায়ার কবির

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ফের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মিসেস নায়ার কবির।

শনিবার (৩০ জানুয়ারি) বিকালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত চূড়ান্ত করে। আওয়ামী লীগের দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগেও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন মিসেস নায়ার কবির। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

দলীয় মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় নায়ার কবির বলেন, দীর্ঘদিন ধরেই এলাকা ও দলের জন্য আমি কাজ করছি। দল আমাকে মূল্যায়ণ করেছে। এখন দলের সবস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করব।

এ সময় তিনি দল ও ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা