সারাদেশ

ভোটের মাঠ ছাড়লো আ'লীগের বিদ্রোহী প্রার্থী মজনু 

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া পৌরসভা মেয়র নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুর রহমান খান মজনু চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

নির্বাচনের একদিন আগে শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় কলারোয়া রূপালি ব্যাংক সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দলের আদর্শ মেনে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের নির্দেশনায় তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বুলবুলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আমি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছি এবং আওয়ামী লীগের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলামসহ দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের পরামর্শে আমি নিজ ইচ্ছায় ৩০ জানুয়ারির নির্বাচন থেকে মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার করছি। সকলকে নৌকা প্রতীকের মাস্টার মনিরুজ্জামান বুলবুলকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক হারুন অর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, সদর আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শনিবার (৩০ জানুয়ারি) কলারোয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এমআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা