সারাদেশ

রাঙামাটিতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি পৌরসভার ১৪ ফেব্রুয়ারির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। ২৬ জানুয়ারি ছিল প্রর্থিতা প্রত্যাহারের শেষ দিন। বুধবার সকালে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা সহকারী রিটানিং কর্মকর্তা জাহেদুল ইসলাম।

তিনি জানান, মেয়র পদে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে দুইজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মেয়র পদে প্রতিদ্বন্ধী পাঁচ প্রার্থীর মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী (নৌকা), বিএনপির মামুনুর রশিদ (ধানের শীষ), জাতীয় পার্টির প্রজেশ চাকমা (লাঙ্গল), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আবদুল মান্নান রানা (কোদাল) ও স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে (মোবাইল)। আর কাউন্সিলর পদে নয়টি সাধারণ ওয়ার্ডে ৪১ জন এবং তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাঙামাটি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএম’এর মাধ্যমে। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬২ হাজার ৮৮৪। তাদের মধ্যে পুরুষ ৩৪ হাজার ২৫২ এবং নারী ২৮ হাজার ৬৩২ জন।

এদিকে, রাঙামাটি পৌরসভার আসন্ন নির্বাচনে বিএনপির একক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও স্বতন্ত্র হয়ে লড়ছেন, আওয়ামী লীগের বিদ্রোহী অমর কুমার দে। জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও ত্যাগী নেতা অরম কুমার দে। সে মাঠে আছে নির্বাচনের শেষ দিন পর্যন্ত মাঠে থাকবেন এমন ঘোষণা দিয়েছেন মিডিয়ার কাছে।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা