সারাদেশ

সৈয়দপুরে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা 

মমিনুর আজাদ, নীলফামারী: যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এ দৃশ্য দেখা যায় সৈয়দপুর উপজেলার কামারপুকুর, বোতলাগাড়ি, খাতামধুপুর ও বাঙ্গালীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

মহানন্দে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার এ বছর ব্যাপক আলুর আবাদ হয়েছে। আগামী কিছু দিনের মধ্যেই কৃষক তাদের উৎপাদিত আলু ঘরে তুলবেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সবজি চাষে উপজেলার অন্যতম কামারপুকুর, বোতলাগাড়ি, খাতামধুপুর এলাকায় বিভিন্ন মৌসুমে আবাদ করা হয় নানা জাতের সবজি। চলতি মৌসুমে এ উপজেলার বিভিন্ন অংশে অন্যান্য সবজির পাশাপাশি ব্যাপকভাবে গোল আলুর আবাদ করেছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলনও ভালো হবে বলে আশাবাদী কৃষকদের।

কামারপুকুর ইউনিয়নের বাগডোরা গ্রামের কৃষক ইসমাইল হোসেন, আব্দুল আজিজ ও বোতলাগাড়ি গ্রামের মোবারক হোসেন জানান, গত বছর আলু উত্তোলন মৌসুমে বাজারে দাম কম হওয়ায় আলু চাষে তাদের আর্থিকভাবে লোকসান গুণতে হয়েছে। এ বছর আলুর দাম সেই অনুযায়ী ভালো পাওয়া গেলে লাভবান হওয়ায় সম্ভাবনা রয়েছে বলে আশাবাদী কৃষকরা।

নয়াপাড়া গ্রামের কৃষক রুহুল আমীন জানান, আলু গাছে ওষুধ প্রয়োগ, সেচ, সার, মজুরিসহ এক বিঘা জমিতে আলু চাষে প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়েছে। খেতের অবস্থা দেখে তিনি খুশি, তাই তিনি লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন বেশি।

উপজেলা কৃষি অফিসার শাহিনা বেগম বলেন, ‘এ বছর আলু চাষের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদী। এবার যেহেতু আবহাওয়া অনুকূলে, রোগবালাইও নেই, তাই ফলন খুবই ভালো হবে। এরই মাঝে উপজেলার বিভিন্ন এলাকার কিছু কিছু স্থানে আলু তোলা শুরু হয়েছে। কৃষকরা জানিয়েছে, আশানুরূপ ফলন পেয়েছেন তারা।’

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা