সারাদেশ

পৌর মেয়রসহ ৪৬ বিএনপি নেতাকর্মীর হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক : বগুড়া জেলার সান্তাহার পৌরসভার নবনির্বাচিত মেয়র তোফাজ্জল হোসেনসহ ৪৬ বিএনপি নেতাকর্মীর এক মাসের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী এক মাস পরে তাদেরকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

এ বিষয়ে দায়ের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আনিসুজ্জামান ও আজমল হোসেন খোকন।

আজমল হোসেন খোকন বলেন, তোফাজ্জল হোসেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে গত ১৬ জানুয়ারি মেয়র পদে নির্বাচিত হন। পৌরসভা নির্বাচনের সময় প্রতিপক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ওই ঘটনায় ৪৯ জনকে আসামি করে মামলা হয় থানায়।

তিনি আরও বলেন, মেয়রসহ অভিযুক্তরা হাইকোর্টে হাজির হয়ে এক মাসের জামিন পান। এক মাস পর তোফাজ্জল হোসেনসহ ৪৬ জনকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করতে হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা