সারাদেশ

শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো খাগড়াছড়ি জেলা পরিষদ

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির গুইমারা উপজেলায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে গুইমারা উপজেলার জালিয়াপাড়া, হাতিমুড়া, সিন্দুকছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ৫ শতাধিক শীতবস্ত্র (শীতের কম্বল) বিতরণ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এসব শীতবস্ত্র বিতরণকালে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

এ সময়, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাসসহ শীতবস্ত্র বিতরণকালে স্থানীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণকালে অসহায়দের জন্য খাদ্য শস্যও প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান।

এ সময় প্রধান অতিথি বলেন, মানুষের পাশে দাঁড়ালে সুদুঢ হয় ভ্রাতৃত্বের বন্ধন, বাড়ে মনের প্রশান্তি। তিনি আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে কেউ কষ্টে থাকবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তাই একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে এদেশকে এগিয়ে নিতে সকলে র সহযোগিতা কামনা করেন তিনি।

সান নিউজ/এএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা