সারাদেশ

পাথরঘাটায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, হতাহত ৫১

প্রতিনিধি প্রতিনিধি, বরগুনা : বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় বরফ কলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২ কর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। এদের মধ্যে ১২ জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । তাদের শ্বাসনালী পুড়ে গেছে।

বৃহস্পতিবার ( ২১ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বরফ মিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির নাম শাহজাহান হোসেন সম্রাট (৫৫)। তিনি পিরোজপুর জেলার পারেরহাট উপজেলার বাদুরা গ্রামের বাসিন্দা।

আহত অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। অক্সিজেন সংকট দেখা দেওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা। এ ঘটনায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিষাক্ত এমোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবুল ফাতাহ বলেন, আহতদের সর্বাত্মক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। ফায়ার সার্ভিসের দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরসহ ১২ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যাই। গ্যাসের তীব্র বিষাক্ত গন্ধে আমরা ভেতরে ঢুকতে পারিনি। এ সময় আমাদের ফায়ার কর্মী মাহফুজ ও রেজাউল ও অসুস্থ হয়ে পড়ে। তাদের বরিশালে চিকিৎসা চলছে।’

খলিলুর রহমান আরও জানান, বিস্ফোরণে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিষাক্ত এমোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানানো সম্ভব হচ্ছে না। তদন্ত করে জানানো হবে বলে জানান তিনি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে যান বরগুনার-২ আসনের সংসদ সদস্য শওকত রহমান রিমন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা