সারাদেশ

গণশৌচাগারে বসবাস দম্পতির! 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পৌর সদরের টিনপট্টি এলাকায় অবস্থিত গণশৌচাগারে বসবাস করছেন এক দম্পতি। ওই দম্পতির নাম শাহাদাত ও নারগিস বেগম।

শাহাদত সাংবাদিকদের জানান, তার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পাচুড়িয়ায় ছিল কিন্তু জন্মের সময় মাকে এবং ৬ বছরে বাবাকে হারিয়ে ফরিদপুর জেলার বোয়ালমারীতে চলে আসেন।

তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, পৈতৃক সম্পত্তি বলে তার কিছু ছিল না, দারিদ্র্যতার কষাঘাতে এবং জীবিকার তাগিদে বোয়ালমারীতে চলে আসেন। প্রথমে রাস্তা থেকে কাগজ কুড়াতেন। এরপর বোয়ালমারীর পৌর মেয়র মোজাফফর হোসেন বাবলু মিয়ার সঙ্গে পরিচয় হয়। তিনি মাস্টার রোলে দৈনিক ১৬০ টাকা বেতনে বাজার ঝাড়ুদারের চাকরি দেন এবং বোয়ালমারী হ্যালিপোর্টে সরকারি জায়গায় থাকার ব্যবস্থা করেন। পরে বোয়ালমারি বাজারের টিনপট্টি এলাকায় অবস্থিত পাবলিক টয়লেটে থাকার ব্যবস্থা হয়। দৈনিক বাজার ঝাড়ুর কাজ করার পর মানুষের বাড়িতে কাজ করেন। অনেক সময় না খেয়েও দিনযাপন করেন।

এ সময় তিনি বলেন, যদি সরকারি বা বেসরকারি কোন সংগঠন থাকার ব্যবস্থা করে দিত তবে জীবনের শেষ দিনগুলো শান্তিতে থাকতাম। অনেকেই আসে খোঁজখবর নিয়ে যায় কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। আমার এক শতাংশ জমিও নেই যেখানে একটা ঘর করে বাস করবো।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা