সারাদেশ

৬টি চিনিকল চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, নাটোর : দেশের ৬টি চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিল করে পুনরায় চালু করা ও কৃষক এবং শ্রমিক কর্মচারী দের পাওনা পরিশোধের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে আখচাষি সমিতি, আখচাষি ফেডারেশন ও নাটোর চিনিকলের শ্রমিক কর্মচারীরা।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে তারা কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বন্ধ থাকা ৬টি মিল চালু করার দাবি করে বলেন, এই সব মিলের আখ পাশের মিলগুলোতে সরবরাহ করতে অতিরিক্ত পরিবহন খরচের কারণে সেগুলোও লোকসানে পড়বে। এতে সেই মিলগুলোও ভবিষ্যতে বন্ধের চক্রান্ত করা হচ্ছে। তাই এটা হতে দেয়া হবে না। দ্রুত চিনিকল চালু করে আখ চাষিদেরসহ শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধের দ্রুত ব্যবস্থা নিতে হবে। মিল বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহারসহ কৃষক ও শ্রমিকদের দাবি মেনে নেওয়া না হলে রেলপথ সড়কপথ অবরোধসহ নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও প্রতিবাদ সমাবেশ থেকে হুমকি প্রদান করা হয়।

সান নিউজ/এসএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা