সারাদেশ

বহিস্কার হওয়া খুবি দুই শিক্ষার্থীর আমরণ কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, খুলনা : বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অবস্থান কর্মসূচি শুরু করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থী। এরা হলেন বাংলা ডিসিপ্লিনের মোহাম্মদ মোবারক হোসেন নোমান (১৮ ব্যাচ) ও ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ইমামুল ইসলাম (১৭ ব্যাচ)।

সোমবার (১৮ জানুয়ারি) খুবির প্রশাসনিক ভবনের সামনে রোববার সন্ধ্যা থেকে তারা আমরণ অবস্থান কর্মসূচি শুরু করে। এসময় দুই শিক্ষার্থী বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহারের না হওয়া পর্যন্ত এ আমরণ অবস্থান কর্মসূচি পালন করে যাবে।

শনিবার (১৬ জানুয়ারি) প্রেস কনফারেন্স করে অন্যায্য দাবি প্রত্যাহারের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলো। খুবি প্রশাসন এই সময়ের মধ্যে শাস্তি প্রত্যাহার না করায় তারা আমরণ অবস্থান কর্মসূচি শুরু করে।”

খুবি’র ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব প্রফেসর মো. শরীফ হাসান লিমন বলেন, তদন্ত ও একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি করার দায়ে বিভিন্ন মেয়াদে তাদেরকে শাস্তি প্রদান করেছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখানে আত্নপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে।
এবিষয়ে তাদের একটি চিঠি পাঠানো হয়েছে। কিন্তু তারা সে চিঠির উত্তর না দিয়ে । তারা কেন এমন কর্মসুচি দিলো আমার জানা নাই।

এছাড়াও তিনি শিক্ষার্থীদেরকে শাস্তি মওকুফ বা কমানোর জন্য আবেদন করার অনুরোধ করেন।

উল্লেখ্য, দুই জন শিক্ষকের সঙ্গে অসদাচরণ, একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি, উস্কানিমূলক বক্তব্য ফেসবুকে পোস্ট, তদন্ত কমিটির সাক্ষাৎকার গোপনে রেকর্ড করার অপরাধে ১৩ জানুয়ারি (বুধবার) বাংলা ডিসিপ্লিনের ৩য় বর্ষের ছাত্র মোবারক হোসেন নোমানকে এক বছরের (২ টার্ম) জন্য এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের ছাত্র ইমামুল ইসলামকে দুই বছর (৪ টার্ম) জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা