দশ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
সারাদেশ

দশ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার ১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে রোববার রাত পৌনে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম জিল্লুর রহমান।

এ সময় তিনি বলেন, রোববার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত ১২টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায়
ঘাটের দুই পাড়ে অসংখ্য যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সিরিয়াল অনুযায়ী যানবাহনগুলোকে পারাপার শুরু করা হয় বলে জানান জিল্লুর রহমান।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা