সারাদেশ

জনগণকে সচেতন করতে রাঙামাটিতে ভ্যাট বুথ বসেছে

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : মূসক নিবন্ধন গ্রহণ ও দাখিল সংক্রান্ত সকল ধরনের সহযোগিতা প্রদানে কাস্টম এক্সাইজ ও ভ্যাট, রাঙামাটি সার্কেল, ভেদভেদী, রাঙামাটি পার্বত্য জেলা ভ্যাট বুথ এর মাধ্যমে জনগণকে রাজস্ব আদায়ে সচেতন করা হচ্ছে। এই ভ্যাট বুথের মাধ্যমে চাইলে জনগণ সহযোগিতা গ্রহণ করতে পারবেন।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে বৃহত্তর বনরুপা ব্যবসায়ি সমিতির সার্বিক সহায়তায় বিএম শপিং কমপ্লেক্সের সামনে ভ্যাট বুথ এর মাধ্যমে মূসক নিবন্ধন গ্রহণ ও দাখিল সংক্রান্ত সকল ধরনের সহযোগিতা ও জনগণকে সচেতন করতে এই কার্যক্রম শুরু করেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট, রাঙামাটি সার্কেল, ভেদভেদী, রাঙামাটি পার্বত্য জেলা।
ভ্যাট সার্কেল রাঙামাটি রাজস্ব কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন ভুইয়া বলেন, এসকল কার্যক্রম আগে চট্টগ্রাম আগ্রাবাদ গিয়ে সম্পন্ন করতে হতো।

সরকার জনগণের কথা চিন্তা করে ২০১৯ সাল হতে এসব সেবা সমূহ রাঙামাটিতে চালু করেছেন। তাই ভ্যাট রাঙামাটি সার্কেল মূল্য সংযোজন কর জনগণ এখন থেকে এই বুথের মাধ্যমে দিতে পারবেন। সরকার মূলতঃ জনসাধারণকে সচেতন করতেই জেলা পর্যায়ে এই কার্যক্রম চালু করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, কাস্টম এক্সাইজ ও ভ্যাট, রাঙামাটি সার্কেল, ভেদভেদী, রাঙামাটির সহকারী রাজস্ব কর্মকর্তা বিপিন চাকমা ও বৃহত্তর বনরুপা ব্যবসায়ি সমিতির সহ-সভাপতি কানু দেসহ ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দ।

সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা