সারাদেশ

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আশুলিয়া : নৃশংসভাবে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে আশুলিয়ায়। এ খবর পেয়ে চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে আশুলিয়ার কাইছাবাড়ির এলাকার আঞ্চলিক সড়কের পাশের পরত্যিক্ত মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথার পেছনে জখমের চিহ্ন রয়েছে।

নিহত অটোরিকশা চালকের নাম মোফাজ্জল হোসেন। নওগাঁ জেলার দামুরহাট থানার আড়ানগর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। বর্তমানে আশুলিয়ার কাইছাবাড়ি এলাকার শাহাদাত হোসেনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো।

নিহতের স্বজনের বরাত দিয়ে পুলিশ জানান, প্রতিদিনের মতো আজ ভোর পাঁচটার দিকে বাসা থেকে রিকশা নিয়ে বের হন। পরে সকাল আটটার দিকে স্থানীয়দের মাধ্যমে মরদেহ পড়ে থাকার খবর মেলে। প্রাথমিকভাবে ধারণা অটোরিকশার জন্য তাকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের এক স্বজন বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা