সারাদেশ

হিলি ট্রেন ট্রাজেডি দিবস আজ

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : ১৩ জানুয়ারি, ১৯৯৫ সালের আজকের এই দিনে হিলি রেলওয়ে স্টেশনে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘের্ষ অসংখ্যা মানুষ হতাহত হয়। তৎকালীন বিএনপি সরকার মৃতের সংখ্যা ২৭ বলে ঘোষণা দেয়। তারপর থেকে, প্রতি বছর ১৩ জানুয়ারি আসলেই হিলিবাসীর মনে পড়ে সেই রাতের ট্রেন ট্রাজেডির কথা।

১৯৯৫ সালের ১৩ জানুয়ারি ছিল শুক্রবার। রাত সোয়া ৯টায় রেল ক্রসিংয়ের উদ্দেশ্যে স্টেশনের এক নম্বর লাইনে দাঁড়িয়েছিল গোয়ালন্দ থেকে পার্বতীপুরগামী ৫১১ নম্বর লোকাল ট্রেন। সে সময় দায়িত্বরত স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানের অবহেলার কারণে, একই লাইনে ঢুকে পড়ে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৪৮ নম্বর আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস।

মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে দু’টি ট্রেনের। এসময় দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি দুমড়ে মুচড়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী, রেলওয়ে একতা ক্লাবের সদস্যসহ স্থানীয়রা দুর্ঘটনায় মৃত ও আহতদের উদ্ধার করে। সরকারি হিসাবে ঘটনাস্থলেই মারা যান ২৭ জন, আহত হন শতাধিক।

ট্রেন ট্রাজেডির স্মৃতিচারণ করতে গিয়ে হিলি রেলওয়ে একতা ক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু বলেন, তিনি রাতে স্টেশনের পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ কানে বিকট শব্দ চলে আসে, দৌড়ে গিয়ে স্টেশনে দেখেন দুই ট্রেনের সংর্ঘষে ঘটনা ঘটেছে। ট্রেনের যাত্রীরা নিজের জীবন বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করছে। তিনি গিয়ে বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় দেখে তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ১৩ জানুয়ারি ফিরে আসলে তার মনে পড়ে সেই দিনের কথা, মনে পড়ে কান্না আর আহাজারি।

এ ব্যাপারে হিলি রেলওয়ে একতা ক্লাবের সভাপতি মাসুদ রানা বলেন, ট্রেন ট্রেজেডি দিবস উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর মৃতদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হয়। তারই ধারাবাহিকতায়, এ বছরও রেলওয়ে একতা ক্লাবের আয়োজনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা