সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ‘মানবতার সেবায় পাশে আছি সব সময়’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন শ্রেণী পেশার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে শহরের লোকনাথ টেংকের পাড় চত্বরে সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ভোরের সাথীর সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে ও কোষাধক্ষ্য সুভাষ চন্দ্র দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব মো. শামসুদ্দিন, ভোরের সাথী সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ভুইয়া, সহ-সভাপতি ইকবাল হোসেন চন্দন, উপদেষ্টা আবুল কাশেম, জহিরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর কবীর খান দুলাল, সদস্য সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল, ঠিকাদার ফয়সল আহমেদ ওয়াকার, রাশেদ কবীর আখন্দ, অরুণ দেবনাথ, শংকর দেবনাথ, আল মামুন সরকার, মাহমুদুল হাসান, মনিুল আলম, বুলবুল, লতিফুর রহমান আলামিন, এডভোকেট আশিকুর রহমান, মো. সোহেল, শিপন দেবনাথ প্রমুখ।

পরে ২শ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যখনি মানবতার প্রয়োজন পড়েছে তখনই ভোরের সাথী এগিয়ে থেকে নিজেদের সাধ্যমত তাদের কল্যাণে কাজ করেছে। সমাজের বিত্তবানরা যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে সমাজের ছিন্নমূল ও অসহায়দের দুর্ভোগ আর থাকবে না।

সান নিউজ/পিডি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা