সারাদেশ

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার কিশোরী

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী। নির্যাতনের শিকার ওই ছাত্রীকে একটি ঘরে আটকিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ঘটনা জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে আপোষ মিমাংশার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত গত রোববার সন্ধ্যায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাড়ি বরিশালের গৌরনদীতে।

জানা যায়, সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে ওই ছাত্রী বোনের বাড়িতে বেড়াতে আসে ৩ দিন পূর্বে। গত শনিবার রাতে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। এ সময় বাড়ির পাশে ওঁত পেতে থাকা পাতিলাপাড়া গ্রামের মো. জামাল সিং-এর ছেলে বখাটে পাভেল সিং ওরফে আলামিন তাকে মুখ বেঁধে নিয়ে তার শয়ন কক্ষে আটকিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ছাত্রীর চিৎকারে তার বোন বখাটে পাভেল সিংয়ের ঘর থেকে মুখ বাঁধা অবস্থায় নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে।

এ বিষয়টি নিয়ে এলাকার কয়েকজন মাতাব্বররা গত রোববার ৫০ হাজার টাকা দিয়ে আপোষ মিমাংশার নামে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান জানায়, এ ঘটনায় ধর্ষিতার বোন বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলা দায়ের করেছে। ধর্ষণকারী পাভেল সিংকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা