প্রধানমন্ত্রীর বড়জা রওশন আরা ওয়াহেদের ইন্তেকাল
সারাদেশ

প্রধানমন্ত্রীর বড়জা রওশন আরা ওয়াহেদের ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১১ জানুয়ারি) ভোর ৪টা ৩০ মিনিটে পীরগঞ্জের ফতেপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার বড়ভাই মরহুম আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহ-ধর্মিনী ছিলেন রওশন আরা ওয়াহেদ রানী। তিনি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড়জা।

আজ সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আমিন সরকার।

তিনি জানান, রওশন আরা ওয়াহেদ রানী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার ভোর সাড়ে চারটার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মরহুমা রওশন আরা ওয়াহেদ রানীর ১ম নামাজের জানাযা আজ বাদ যোহর পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং ২য় নামাজে জানাযা বাদ আসর ফতেপুর জয়সদন মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন কার্য সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

রওশন আরা ওয়াহেদ রানী মৃত্যুকালে তার দুই ছেলে ও দুই মেয়েসহ নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে রওশন আরার মৃত্যুতে রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু যৌথ বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা