সারাদেশ
টাকার বিনিময়ে কমিটি

পল্টনে ছাত্রদল পদবঞ্চিতদের বিক্ষোভ, রনির কুশপুতুল দাহ

নিজস্ব প্রতিবেদক : টাকার বিনিময়ে অছাত্র ও বিবাহিতদের দিয়ে কমিটি দেয়ার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জ ফতুল্লা থানা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।

শনিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ ফতুল্লা থানা ছাত্রদলের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে ব্যানারে লেখা ছিল- ‘টাকার বিনিময়ে দেয়া অছাত্র ও বিবাহিতদের দিয়ে গঠিত ফতুল্লা থানা ছাত্রদল আহ্বায়ক কমিটি মানি না মানবো না’ অবিলম্বে দালাল রনির বহিষ্কার চাই।

মশিউর রহমান রনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি।

সরেজমিনে দেখা গেছে, সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফতুল্লা থানা ছাত্রদলের ব্যানারে সংগঠনটির ২৫ থেকে ৩০ জন পদবঞ্চিত নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে তারা, রনির বহিষ্কার দাবি, টাকার বিনিময়ে কমিটি মানি না মানবো নাসহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।

পরে পদবঞ্চিত নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রনির কুশপুতুল দাহ করেন।

এবিষয়ে জানতে চাইলে রনি সাননিউজকে বলেন, মিছিল কারা করেছেন তা আমি জানি না। বিবাহিত ও বয়সের কারণেই অনেকেই কমিটিতে পদ পায়নি। যারা সংগঠনের জন্য যোগ্য এবং যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকেই নিয়েই কমিটি করা হয়েছে। একারণে অনেকেই কমিটিতে জায়গা পায়নি।

টাকার বিনিময়ে কমিটি দেয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি টাকায় নয়, কাজে বিশ্বাসী।

ছাত্রদলের বিক্ষোভ মিছিলের বিষয়ে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিতে অনেক নেতার লোক না থাকার কারণে তারা একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন। তারই ফলশ্রুতিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আজকের এই বিক্ষোভ।

সান নিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা